ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রোববার (১৬ জুন) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, কোরবানি আমাদের মধ্যে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়।


এ ছাড়াও কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে রাষ্ট্রপতি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান।


এর আগে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় তিনি বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।আগামীকাল সোমবার (১৭ জুন) সারাদেশে পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করবেন মুসলমানরা।

ads
ads
ads

Our Facebook Page

↑